ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্কমুক্ত বিলাসবহুল ৩০ গাড়ি সরকারি বিভিন্ন দপ্তরে দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 45

শেখ হাসিনা সরকারের মন্ত্রী-সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি সরকারি বিভিন্ন দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিলামে সঠিক মূল্য না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এসব গাড়ির পাঁচটি কিনে নিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিলামে কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কিনতে চায় তাঁরা।

শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর মন্ত্রী-এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা ৫১টি গাড়ি চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব গাড়ির মাত্র সাতটি গাড়ি শুল্ক দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। বাকি ৪৪টি গাড়ি দুই দফায় নিলামে তোলে কাস্টম হাউস।

দুর্নীতির প্রতিবাদে ফিলিপাইনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, দুই দফা নিলামে প্রায় ৯ কোটি টাকা দামের গাড়ির দর ওঠে মাত্র ১ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত। এর পরই নিলাম বাতিল করে কর্তৃপক্ষ। এসব বিলাসবহুল গাড়ির ৩০টি নিলাম থেকে প্রত্যাহার করে সরকারি বিভিন্ন দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব মো. ওমর ফারুক বলেন, বিলাসবহুল এসব গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ, টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা স্টেশন ওয়াগন জিএসসহ বিভিন্ন মডেল। নিলাম বাতিল হওয়া পাঁচটি গাড়ি কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর। কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কেনা হবে।

নিউজটি শেয়ার করুন

শুল্কমুক্ত বিলাসবহুল ৩০ গাড়ি সরকারি বিভিন্ন দপ্তরে দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০২:২২:০৪ অপরাহ্ন, রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫