নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে: মৎস্য উপদেষ্টা

- আপডেট সময় : ০৪:৫৮:০৫ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 61
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভালো নির্বাচনের জন্যই বিএনপি সরকার টিকিয়ে রেখেছে: শামসুজ্জামান দুদু
তিনি বলেন, ‘বাইরে কে কি বললো এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনও প্রস্তুত।’
এর আগে কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষায় মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে তাকে জমি ইজারা দেয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত তাদের দিতে হবে।’ মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে ট্যুরিজম নিয়ন্ত্রণ করার কথাও বলেন উপদেষ্টা।




















