ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 92
103

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩ মিনিটে ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় আরো একটি লঘুচাপ সৃষ্টি হতেপারে। এটিও নিন্মচাপে রূপ নেওয়ার সম্ভাবনা আছে।

এদিকে, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও, অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

‘দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতি ও ঐক্যের প্রতীক’

এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আগামী ১ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ১২:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫