ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে কাল ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 61

পার্বত্য জেলা খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কার কারণে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আগামীকাল (রোববার, ৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ প্রত্যাহার আদেশ কার্যকর হবে। আজ (শনিবার, ৪ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত

অফিস আদেশে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, যেহেতু বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে পাওয়া গেছে।

এতে বলা হয়, সেহেতু আমি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খাগড়াছড়ি পার্বত্য জেলা ৫ অক্টোবর ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করলাম।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে কাল ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫