ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিবের সঙ্গে জাতিসংঘের ২ আবাসিক সমন্বয়কারীর বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:১২ অপরাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫
  • / 40

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ শুরু হয়।

জাতীয় নির্বাচনের দিনেই সব সংস্কার প্রস্তাবে জনগণের ‘হ্যাঁ-না’ ভোট চায় বিএনপি

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত আছেন– বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং আসন্ন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি মহাসচিবের সঙ্গে জাতিসংঘের ২ আবাসিক সমন্বয়কারীর বৈঠক

আপডেট সময় : ১২:২৩:১২ অপরাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫