ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:১১ অপরাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫
  • / 102
105

দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের কাছে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এনডিএম নামের একটি রাজনৈতিক দল অভিযোগ দায়ের করেছে। ঐ অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করা হবে। পুরোদমে তদন্ত শুরু হলে বোঝা যাবে দলটিকে বিচারের মুখোমুখি করার ব্যাপারটা কতদূর গড়াবে।

খানাখন্দে ভরা পাবনা শহর; সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘অভিযোগটি আমরা গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করছি। খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিগগিরই দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০৩:৫৪:১১ অপরাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫