ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই: সারজিস আলম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 67

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবেন। শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই। তিনি বলেন, ‘যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে।’ আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে এনসিপির নাটোর জেলা সমন্বয় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে রাজনৈতিক অস্থিরতা, থমকে গেছে অর্থ প্রবাহ

এসময় সারজিস আলম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধ ভাবে কারও সাথে নির্বাচন করবেন কি-না, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এরআগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সকল জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটি কমিটি দিবে এনসিপি।’

এসময় সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়ল যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ অন্যান্যরা। এসময় সমন্বয় সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোনো অপশন নেই: সারজিস আলম

আপডেট সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫