দেশের বাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস
- আপডেট সময় : ১২:০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 55
দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৭২৬ টাকায়। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
গতকাল সোমবার (৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
এছাড়াও ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।
দেশে রাজনৈতিক অস্থিরতা, থমকে গেছে অর্থ প্রবাহ
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮১১ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

























শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর