রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায় কমিশন: আলী রীয়াজ
- আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 53
আগামী ১৫-১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায় কমিশন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আজ (বুধবার, ৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, ‘এ আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে।’
নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস
এসময় গণভোট বাস্তবায়নের জন্য দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নোট অফ ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে।’
এছাড়াও গণভোটের ক্ষেত্রে অগ্রসর হবার ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নেয়ার কথাও বলেন তিনি।
আগামী ১০ অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় উল্লেখ করে দু’একদিনের মধ্যেই আলোচনার ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন আলী রীয়াজ।

























অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই