ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রসহ বৃষ্টির বিদায়ের পালা, আসছে ঠান্ডা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 54

আর কয়েকদিন পর দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। দিনের গরম ও রাতের ঠান্ডার এই তারতম্যের কারণে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির। তারা বলছেম, এই কারণে দেশজুড়ে সাময়িকভাবে জ্বর, সর্দি, কাশির মতো অসুস্থতা অনেক বেড়ে যেতে পারে। যদিও সব বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারে, তবে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে থাকেন। তাই এই সময়ে নিজের এবং পরিবারের সকল সদস্যের দিকে বাড়তি খেয়াল রাখতে হবে এবং শিশুদের আলাদা যত্ন নিতে হবে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে ধাপে ধাপে এই বর্ষার বিদায় সম্পন্ন হবে। আগামী ১২ থেকে ১৩ অক্টোবরের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। এ ছাড়া খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগ থেকে সবশেষে প্রায় ১৫ থেকে ১৬ অক্টোবর নাগাদ মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে বিদায় নেবে।

অর্থের অভাবে বিশ্বব্যাপী এক চতুর্থাংশ শান্তিরক্ষী ছাঁটাই করবে জাতিসংঘ

সংস্থাটি জানায়, এই সময়ের পর উল্লেখিত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে নতুন কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা বিশেষ পরিবেশ সৃষ্টি হলে সাময়িকভাবে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। মৌসুমি বায়ু বিদায়ের পর আপাতত দেশের ওপর নতুন করে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। তবে, অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি।

বিডব্লিউওটি জানায়, বৃষ্টি বলয় এবং মৌসুমি বায়ু বিদায়ের পর আবহাওয়াতে একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এই সময় দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য তৈরি হবে। দিনের বেলায় তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ায় গরম অনুভূত হবে, কিন্তু মাঝরাতে আবহাওয়া অনেকটা ঠান্ডা ও আরামদায়ক হয়ে উঠবে।

আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী পাঁচ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বজ্রসহ বৃষ্টির বিদায়ের পালা, আসছে ঠান্ডা

আপডেট সময় : ০১:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫