ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুইদিন পিছিয়ে জুলাই সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 67

দুইদিন পিছিয়ে আগামী ১৫ অক্টোবরের (বুধবার) পরিবর্তে ১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন এ অনুষ্ঠান আয়োজনের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

আজ (শনিবার, ১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠক শেষে কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে, ১৫ অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে।

ট্রাইব্যুনালের চার্জশিটে থাকা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুইদিন পিছিয়ে জুলাই সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর

আপডেট সময় : ০৯:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫