হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ: দুদক চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 36
দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
রাজনৈতিক দলগুলো জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি পাচ্ছে আজ
দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করে ফেলার চেষ্টা করেছিল। এসব দুর্নীতির তদন্ত ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে দুদক।
এ সময় দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান তিনি।
ট্যাগস :
দুদক

























মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড