কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

- আপডেট সময় : ১০:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 111
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেয়ার সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ করেছে অন্তর্বর্তী সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের বিমান অবকাঠামোর ঘাটতি স্পষ্ট হয়ে পড়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক উন্নীতকরণ কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আলম মুঠোফোনে জানিয়েছেন, বিমান ও পরিবহন উপদেষ্টার মৌখিক নির্দেশে আপাতত এ সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। প্রজ্ঞাপন এ বিষয়ে রোববার জারি করা হতে পারে।
অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
এর আগে চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দেওয়া হয়। ১২ অক্টোবর বিমানবন্দরটিকেকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা।





















