ব্রেকিং নিউজ ::
পেরুতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 61
দেশের আইন ও গণতান্ত্রিক ধারার পরিবর্তনসহ বেশকিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পেরুর জেনজি বিক্ষোভকারীরা। এক সংবাদ সম্মেলনে জেনজিদের আন্দোলনের মুখপাত্র এ ঘোষণা দেন।
তাদের প্রস্তাবিত দাবির মধ্যে অন্যতম কংগ্রেসের পরিবর্তন, আইন প্রণেতাদের পুনর্নির্বাচন ব্যবস্থার অবসান ঘটানো, দ্বি-কক্ষীয় ব্যবস্থা বাতিল করা এবং গণভোটের অধিকার পুনরুদ্ধার করা। একই সাথে সরকারের চাপ সত্ত্বেও বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার ছেয়েছে তারা।
দেশটির তরুণ প্রজন্মের এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানিয়েছে পরিবহন চালক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। সরকারের সীমাহীন দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি এবং অর্থনৈতিক অস্থিরতায় হতাশ দেশটির নাগরিকেরা।
ট্যাগস :
পেরু


























বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী