ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

নেপালের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

নেপালে ভয়াবহ হিমবাহধসের কারণে সৃষ্ট আকস্মিক ঢলে ব্যাপক প্রাণহানির ঘটনার ৯ দিন পর ত্রিশূলী-৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজন হলেন—সঞ্জয় শাহ ও কবির মহারাজন।

নেপালে ওই দুর্যোগে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। এখনো সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত উদ্ধারস্থল থেকে গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

সুরেশ রাউত বলেন, উদ্ধারের পর সঞ্জয় শাহকে উড়োজাহাজে করে রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তার এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কবির মহারাজনকে তার স্ত্রী চিকিৎসার জন্য কাঠমান্ডুর ছাউনি সামরিক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় শাহ কথা বলার মতো অবস্থায় নেই। তবে দ্বিতীয় ব্যক্তি কবির মহারাজনকে উদ্ধারের পর হাসতে দেখা যায়। তিনি উদ্ধারকারীদের ধন্যবাদ জানান।

সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের একজন কর্মী বলে জানিয়েছেন ওই বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা। তার সহকর্মী সুরেশ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমি ভীষণ খুশি। এ খবরের অপেক্ষায় ছিলাম। এতে আশা জেগেছে যে অন্যদেরও জীবিত উদ্ধার করা সম্ভব হবে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওর বরাত দিয়ে গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানেলের কাদামাখা একটি ফাঁক দিয়ে একজনকে টেনে বের করে আনা হয়। এ সময় উদ্ধারকারীরা উল্লাস করেন। পরে উদ্ধারকারীদের সহায়তায় তিনি উঠে দাঁড়ান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরেকটি ছবিতে দ্বিতীয় ব্যক্তিকে কাদায় মাখামাখি অবস্থায় দেখা যায়। উদ্ধারকারীরা তাকে কমলা রঙের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিলেন। তার দুই হাত প্রার্থনার ভঙ্গিতে জোড়া করা ছিল।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বলেন, উদ্ধার হওয়া দুজনের মধ্যে ৩০ বছর বয়সী সঞ্জয় শাহ যান্ত্রিক ফোরম্যান এবং ৪৫ বছর বয়সী কবির মহারাজন যান্ত্রিক সুপারভাইজার।

কবির মহারাজনের ভাই আমির মহারাজন গণমাধ্যমকে বলেন, আমি খুব খুশি, আমার মনটা হালকা লাগছে।

দেশটির জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠা নিশ্চিত করেছেন, ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে প্রথমে একজনকে নিরাপদে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তিকেও উদ্ধার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেপালের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার

আপডেট সময় : ০২:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬