ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন: শামসুজ্জামান দুদু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 52

‘কাবিননামায় সাইন করেছে বিএনপি’— নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন মন্তব্য অশ্লীল, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট আয়োজন অর্থহীন হবে বলেও মন্তব্য করেন তিনি। এতে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে।

আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গায় তার নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, “কাবিননামায় সাইন করেছে বিএনপি— এমন মন্তব্য অশ্লীল। ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোট নিয়ে বিএনপি ছাড়া যারা কথা বলছে তারা মানসিক ভারসাম্যহীন।”

তিনি বলেন, ‘বিএনপি ‘‘না’’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে।’ এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত বলেও মনে করছেন বিএনপির এ নেতা।

আন্দোলনকারীরা ঐক্যবদ্ধ না থাকলে ক্ষতিগ্রস্ত হবে: সালাউদ্দিন টুকু

তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ঐকমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অব ডিসেন্ট আমলেই নেয়া হয়নি। আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে। বিশ্বে এমন কোনো নজির নেই, যেখানে পার্লামেন্টে আলোচানা ছাড়া এমন বিষয় জোর করে আদায় করা যায়।’

দুদু বলেন, ‘যারা গণহত্যা চালিয়ে টাকা লুট করে দেশ থেকে পালিয়েছেন, তারা তো চান না নির্বাচন সুষ্ঠু হোক। এমনকি অনেক দেশ আছে যারা এ নির্বাচনকে সহজে গ্রহণ করতে পারছে না।’

আওয়ামী লীগ ছাড়া কীভাবে নির্বাচন হবে অনেকে এমন প্রশ্ন তুলছেন বলে উল্লেখ করে দুদু বলেন, ‘ভালো, গ্রহণযোগ্য, সঠিক একটি নির্বাচন হোক তাতে একটি গোষ্ঠী বা মহল বাধা দিচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে টানাপোড়েন নেই।’

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন এবং আসিরুল ইসলাম সেলিম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমরা ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন: শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ১০:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫