তারেক রহমান দূরে থেকেও জাতিকে ঐক্যবদ্ধে কাজ করছেন: ফখরুল
- আপডেট সময় : ০৩:৫৪:৪৫ অপরাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫
- / 48
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫০ বছর আগে ৭ নভেম্বরে যেভাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীকে ঐক্যবদ্ধ করেছেন, তেমনই তারেক রহমানও সুদূর থেকে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করছেন। আজ (রোববার, ২ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।
এসময়, দেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাই তাদের ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান ফখরুল।
বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর
এরপর আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি-অঙ্গ সংগঠনগুলোর ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
বিএনপি ঘোষিত কর্মসূচিগুলো হলো—
১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
২। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় দলের জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৩। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বেলা ৩টায় নয়া পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা-উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে।
৪। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
ক) শ্রমিক দল: ৫ নভেম্বর, আলোচনা সভা
খ) ছাত্রদল: ৮ নভেম্বর, আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী)
গ) ওলামা দল: ৯ নভেম্বর, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঘ) তাঁতী দল:১০ নভেম্বর, আলোচনা সভা
ঙ) কৃষকদল: ১১ নভেম্বর, আলোচনা সভা
চ) জাসাস: ১৩ নভেম্বর, শহিদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান
৫। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।
৬। ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টারি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ।
৭। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ।
























৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার