পারমাণবিক পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন
- আপডেট সময় : ০৩:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 58
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণার পরই এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত ৫ নভেম্বর রাশিয়ার মস্কোতে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে একটি বৈঠকে এ নির্দেশ দিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই পাল্টাপাল্টি পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা আরও বাড়াবে বলে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করছেন।
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এমন পরীক্ষা চালানো সম্ভব।
উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি। বর্তমান বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যারা ২১ শতকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। সূত্র: রয়টার্স



























হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১১৫৯