ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন ঘাঁটি দখল করা হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 14

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে পারমাণবিক হামলা চালানো যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে। হামলার পরদিনই বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল হয়ে যাবে।

নাকদি বলেন, ‘আজকের বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতো নয়। বিশ্বের মানুষ জেগে উঠেছে। এমন অপরাধ সংঘটিত হলে বিশ্বের কেউ তা মেনে নেবে না।’

তবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরান একাই দখল করবে, নাকি অন্য কোনো দেশের সহযোগিতা নেবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে আইআরজিসির এক মুখপাত্র বলেন, ইরানের পারমাণবিক বোমার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে ৮ জুলাই যুক্তরাষ্ট্র আবার ইরানে বড় পরিসরে হামলা শুরু করে। সূত্র: তাস

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন ঘাঁটি দখল করা হবে: ইরান

আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬