আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫১:৩৬ অপরাহ্ন, রোববার, ৯ নভেম্বর ২০২৫
- / 104
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আজ (রোববার, ৯ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মূল্য সংযোজন কর (ভ্যাট) হ্রাস, ব্যাংকিং খাতের সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে বিএনপি।
পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা
বৈঠকে আইএমএফ প্রতিনিধিদল বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের মিশন প্রধানের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
ট্যাগস :
আইএমএফ
























তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি