ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি বলিউডের ‘ভিলেন’ প্রেম চোপড়া!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 81
126

সোমবার দিনভর ধর্মেন্দ্রকে নিয়ে উৎকণ্ঠা। এর মাঝেই সন্ধ্যায় খবর এল অসুস্থ প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। জানা গিয়েছে, শনিবার (৮ই নভেম্বর) থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। বুকে সংক্রমণ বেঁধে যাওয়ার কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। ৮৯ বছর বয়সী অভিনেতা গত তিন দিন ধরে চিকিৎকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

তাঁর পরিবার নিশ্চিত করেছে যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর জামাতা অভিনেতা বিকাশ ভাল্লা জানিয়েছেন, প্রেম চোপড়ার হাসপাতালে ভর্তির খবর সঠিক। মূলত বয়সজনিত কারণেই হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

পাঞ্জাবি সিনেমা দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন প্রেম চোপড়া। জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র চৌধুরী কারনাইল সিং (১৯৬০) এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। প্রায় একই সময়ে, তিনি হিন্দি চলচ্চিত্রেও প্রবেশ করেছিলেন এবং ব্যাপক স্বীকৃতি অর্জন করেছিলেন। ষাট-সত্তরের দশকের অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম চোপড়া। তাঁর ঝুলিতে ৩৮০টিরও বেশি ছবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ভর্তি বলিউডের ‘ভিলেন’ প্রেম চোপড়া!

আপডেট সময় : ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫