গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার লক্ষে প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৯:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 207
দিনাজপুরের কাহারোলে গ্রাম আদালতকে আরো সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে বিকেন্দ্রীকরণ, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন প্রশিক্ষনটির আয়োজন করে।
উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ইউপি প্রসাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সার্বিক সহযোগীতায় ছিল ইউরোপীয় ইউনিয়ন(ই, ইউ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউ, এন, ডিপি), বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় তৃতীয় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ভিডিও কন্সফারেন্স এর মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মো: রিয়াজ উদ্দীন।
কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। রিসোর্চ পারসন্স হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) প্রবীর বিশ্বাস। প্রশিক্ষণ পরিচালানা করেন, গ্রাম আদালত সক্রিয় করন তৃতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোছা: শামীমা বেগম।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের হাতে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় রেজিষ্টার বই তুলে দেওয়া হয়।
























অবিশ্বাস্য কামব্যাকে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা