ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 231
265

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে একটি আলাদা কমিশন কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।

আজ বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার সারাদেশে খোলা থাকবে দোকান ও শপিংমল: মালিক সমিতি

অর্থ উপদেষ্টা বলেন, ‘তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।’

তিনি আরও বলেন, ‘গত আট বছরে এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দিবে না কেন? এটা তো যৌক্তিক।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫