ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দিন শেষে এগিয়ে টাইগাররা, ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 211
234

সিলেটে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১৫ রানে এগিয়ে বাংলাদেশ। চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৫ উইকেট।

তৃতীয় দিনে ৩০১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে আইরিশরা। এরপর মাত্র ৫ রানেই ওপেনার কারমাইকেলকে বোল্ড করেন নাহিদ রানা। ৪৩ রান করা পল স্টারলিংকে রান আউট করেন শান্ত।

এরপর তাইজুল ১৮ রান করা টেক্টরের উইকেটটি তুলে নিলে শেষ বিকেলে ক্যাম্পার ও টাকারকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে এখন ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় আইরিশরা।

জোড়া গোলের সত্ত্বেও হতাশার ড্র বাংলাদেশের

এর আগে, দিনের শুরুতেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় থামেন ১৭১ রানে, মুমিনুল করেন ৮২ রান। এরপর ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পান শান্ত।

এর মাধ্যমে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির রেকর্ডে মুশফিকুর রহিমের পাশে বসেন তিনি। মুশফিক অবশ্য ২৩ রানের বেশি করতে পারেননি। সেঞ্চুরির ঠিক পরই আউট হয়ে সাজঘরে ফিরে যান শান্ত, লিটন যোগ করেন ৬০ রান। পরে ৮ উইকেটে ৫৮৭ রানের সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তৃতীয় দিন শেষে এগিয়ে টাইগাররা, ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি

আপডেট সময় : ১১:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫