কুষ্টিয়া-১ আসনে নির্বাচন করবেন এনসিপির নুসরাত
- আপডেট সময় : ০৩:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 74
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচন করবেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এ লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। দিয়েছেন কুষ্টিয়া-১ আসন থেকে নির্বাচনের ঘোষণা।
স্ট্যাটাসে নুসরাত বলেন, সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।
তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানেই জিতল বাংলাদেশ
নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন, এ প্রসঙ্গে তিনি তার স্ট্যাটাসে বলেন, আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।
শেষে দোয়া চেয়ে নুসরাত আরও বলেন, আমরা যারা এখানে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমরা যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত মরে মরে টিকে গেছি, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি সেই সকল সহযোগী, সহমর্মী, সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই।






















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী