বাজার নিয়ন্ত্রণে রোজার আগেই চাল ও গম আমদানি: অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 47
আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা
এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে। স্বচ্ছ প্রক্রিয়ায় বডি ক্যামেরা শুধু স্পর্শকাতর জায়গার জন্য বডি ক্যাম ক্রয় করা হবে।’
উপদেষ্টা জানান, আনসারের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে, খুবই স্বল্পমূল্যে এগুলো সংগ্রহ করা হবে। তিনি বলেন, ‘আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি, তারা সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন।’




















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী