ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্লোভেকিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপ নিশ্চিত করল জার্মানি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 58

আগের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে জয়ে বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল জার্মানি। এবার স্লোভেকিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জুলিয়ান নাগেলম্যানের দল।

লাইপজিগের রেড বুল অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল স্লোভেকিয়ার জালে হাফ ডজন গোল দিয়ে ৬-০ ব্যবধানে জিতেছে জার্মানি। গোল বন্যার শুরুটা হয় নিক ভল্টামাডাকে দিয়ে। এরপর ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। লেরয় সানের জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন বাকু ও আসান ওয়েদরেগো।

গ্রুপ ‘এফ’ থেকে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা স্লোভেকিয়া বিশ্বকাপের প্লে অফ খেলবে।

স্লোভেকিয়ার বিপক্ষে আগেরবারের দেখায় দলের জয়ের নায়ক ভল্টামাডার নৈপুণ্যেই ১৮তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডান দিক থেকে জসুয়া কিমিখের ক্রস থেকে হেডে জালে বল পাঠান নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড। জার্মানির সবশেষ চার গোলের প্রতিটিই করলেন ভল্টামাডা। গত মাসে নর্দান আয়ারল্যান্ডে বিপক্ষে একমাত্র গোলের পর সবশেষ লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোলই আসে তাঁর নৈপুণ্যে।

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ

বায়ার্ন মিউনিখের দুই খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় ২৯তম মিনিটে ব্যবধান বাড়ায় জার্মানি। মিডফিল্ডার লেয়ন গোরেটস্কার থ্রু পাস থেকে পেনাল্টি স্পটের কাছে দারুণ ফিনিশিংয়ে গোলকিপারকে পরাস্ত করেন ফরোযার্ড জিনাব্রি।

বিরতির আগে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করে স্লোভাকিয়ার ঘুরে দাঁড়ানোর আশা একরকম শেষই হয়ে যায়। ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৪-০ করেন সানে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের পর আক্রমণে স্লোভেকিয়ার রক্ষণভাগকে তটস্থ রাখে চারবারের বিশ্বকাপ জার্মানি। ৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়ায় জার্মানি। জোরাল শটে গোল করেন কিমিখের বদলি নামা বাকু। ৭৭ মিনিটে ভিয়েৎসকে বদলি নামা তরুণ ফুটবলার ওয়েদরেগো মাঠে নামার এক মিনিট ৪২ সেকেন্ডের মধ্যেই জালের দেখা পান। সানের পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট ঘেঁষে দলের শেষ গোলটি করেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্লোভেকিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপ নিশ্চিত করল জার্মানি

আপডেট সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫