ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি খালি করে দিয়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 41

স্বৈরাচার ও কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে খালি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘৭ নভেম্বর যে ঐক্য হয়েছিল, সেই ঐক্য আজ আবারও প্রয়োজন। ২০২৬-এর ফেব্রুয়ারির মধ্য সময়ে জাতীয় নির্বাচন হবে। স্বৈরাচার ও কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে খালি করে দিয়েছে। এ ছাড়া দেশের সার্বভৌমত্বকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে।’

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

‘আজকে যারা পালিয়ে গেছে তারা ওইখানে (ভারত) বসে বসে সেই…পুরনো স্টাইলে আগুন সন্ত্রাস করছে। শেখ হাসিনার বিচারের রায়ের সময় দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করে সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাস করতে তারা (আওয়ামী লীগ) আবারও মাঠে নেমেছে।’

তিনি বলেন, ‘আজ যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয়, তাহলে লাভ হবে পতিত স্বৈরাচারের। আর এর ফসল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। আমাদের ঐক্যকে যদি তারা বিনষ্ট করতে পারে, তাহলে তারা ঐক্যের ফাটল দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে। এ জাতি ২০২৪ এর ৫ আগস্ট যেমন ঐক্যবদ্ধ ছিল, তেমনিভাবে আজও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার তো পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসর এখনো এই দেশে আছে। কাজেই আমাদের আশেপাশের মানুষের দিকে খেয়াল রাখতে হবে।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আজকে যদি আমরা রাজনৈতিক ঐক্যকে ধরে রাখতে পারি, দেশ যেমন ৭ নভেম্বর ও ২৪ এর ৫ আগস্টে লাভবান হয়েছিল, আগামী নির্বাচনেও দেশ লাভবান হবে।’

আলোচনা সভায় মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মো. বাকিবিল্লাহ, মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানাসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি খালি করে দিয়েছে

আপডেট সময় : ০৫:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫