চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন
- আপডেট সময় : ০৪:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 63
চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা, একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মৃত্যুসংবাদটি নিশ্চিত সোহেল রানার ছেলে অভিনেতা- নির্মাতা মাশরুর পারভেজ। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই কামাল পারভেজ অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং অবস্থার আরও অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। শনিবার দুপুরে মাশরুর পারভেজ জানান, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফনের প্রস্তুতি চলছে।
খুলনায় গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকি?
সোহেল রানা ও রুবেলসহ পাঁচ ভাইয়ের মধ্যে কামাল পারভেজ ছিলেন তৃতীয়। তিনি চলচ্চিত্রে প্রযোজক হিসেবে কাজ করেছেন ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’সহ বেশ কয়েকটি ছবিতে। ‘বীরপুরুষ’ ছবিতে তিন ভাই—সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ—একসঙ্গে অভিনয় করেছিলেন, যা দর্শকের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।
























প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু