ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি, আশা অ্যাটর্নি জেনারেলের

- আপডেট সময় : ০২:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 78
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের (ডিএসএ) অধীনে চলমান সব মামলা ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ‘শুধু আইন বাতিল করলেই চলবে না, সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসতে হবে।’
আজ (সোমবার, ২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইনের অভিজ্ঞতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, যে সরকারই ক্ষমতায় থাকুক, সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক অবস্থান বজায় রাখার প্রবণতা সব সরকারের মধ্যেই দেখা যায়।
নির্বাচন-গণভোটের বাজেটে সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
অনুষ্ঠানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ডিএসএ’র অধীনে দায়ের হওয়া ২২২টি মামলা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ৩৯৬ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, ডিএসএ বাতিল হলেও নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টেও বিভিন্ন নিবর্তনমূলক ধারা রয়ে গেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে তারা মনে করেন।




















