ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, তেতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 36

পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, আর গতিবেগ ছিল ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

প্রকৃতি শীতের আগমনী বার্তা দিয়েছে আরও আগেই, কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী, দেশে আজ সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চগড় জেলার তেতুলিয়া এলাকায়, দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ বলেও উল্লেখ করা হয়।

সকাল ৬টায় অন্যান্য আরও কয়েকটি স্থানের তাপমাত্রাও উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর।

২০৩০ সালের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও বন্যার চরম ঝুঁকিতে দক্ষিণ এশিয়া

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ডিসেম্বরের শুরুতেই শীত আরও জেঁকে বসবে এবং শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

তথ্য অনুযায়ী, আজ রংপুরে ১৫.৮, সৈয়দপুরে ১৫.৫, ডিমলায় (নীলফামারী) ১৪.৫, বগুড়ায় ১৬.৮, ঈশ্বরদীতে (পাবনা) ১৫.৫, রাজশাহীতে ১৫.০, কুড়িগ্রামের রাজারহাট এলাকায় ১৪.৫, যশোরে ১৫.৪ এবং চুয়াডাঙ্গায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এদিকে তীব্র শীতের প্রভাবে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় গবাদিপশুর মাঝে নানাবিধ রোগবালাই ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই প্রাণী সম্পদ হাসপাতালে আক্রান্ত পশুর সংখ্যা বাড়ছে। বিশেষ করে অল্প বয়সী পশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকদের মতে, শীতে শরীরের তাপমাত্রা কমে যাওয়া, গলা ফুলে ওঠা, দূর্বলতা ও পাতলা পায়খানা-এসব লক্ষণ দেখা দিচ্ছে গরু-ছাগলের মধ্যে। সময়মতো চিকিৎসা না পেলে এক সপ্তাহের মধ্যেই অনেক পশুর মৃত্যু ঘটছে।

পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মরিয়ম রহমান বলেন, ‘আমাদের জলসম্পদ কম, অবকাঠামোগত কোনো উন্নয়ন নেই, নেই কোনো প্রযুক্তিগত সুবিধা। সরকারিভাবে ওষুধ পত্রের যে বরাদ্দ পাওয়া যায় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তার পরেও আমরা সার্বক্ষণিক সেবা প্রদানের চেষ্টা করে আসছি।

এদিকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, তেতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে

আপডেট সময় : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫