রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 63
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বোমা হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় দুই ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনের রাজ্য জরুরি পরিষেবা টেলিগ্রামে এক পোস্টে বলেছে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে হামলা চালিয়েছে। রাশিয়ার হামলায় দুই ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হয়েছে।
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১০ জন নিহত
জরুরি পরিষেবা টেলিগ্রামে আরও বলেছে, তিন শিশুসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি পরিষেবার ইউনিটগুলো রাশিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
ট্যাগস :
রাশিয়া

























