ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 92
116

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে। এর গভীরতা ১০ কিলোমিটার।

ভলকানো ডিসকভারি জানিয়েছে, ঢাকা থেকে ৩১ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। যার মাত্রা ছিল ৩.৬।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।

বিএনপিই একমাত্র দল যার রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা আছে: নজরুল ইসলাম

এ নিয়ে গতকাল মধ্যরাত ৩টার পর থেকে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা। এর মধ্যে প্রথম ভূমিকম্প অনুভূত হয় গতকাল মধ্যরাতে। রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।

বঙ্গোপসাগরে সৃষ্ট এ ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। এরপর রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই টের পাননি। সর্বশেষ আজ বিকেল ৪টা ১৫ মিনিটে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।

সাধারণত ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা আফটারশকের সম্ভাবনা থাকে। সে হিসাবে পরদিন অর্থাৎ ২২ নভেম্বর সকালে একবার ও বিকেলে একইসঙ্গে পর পর দু’বার রাজধানীসহ আশপাশের জেলায় ভূমিকম্প অনুভূত হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে ২৮ মে দিবাগত রাতে ভারতের মণিপুরের মোইরাং শহরের কাছে আরেকটি ভূমিকম্পের কম্পন বাংলাদেশেও অনুভূত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত

আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫