৭ মিনিটে হ্যাটট্রিক এমবাপের, দ্রুততম রেকর্ডটি কার

- আপডেট সময় : ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 67
সবশেষ তিন ম্যাচে জয়হীন দলকে অনেকটা একাই তো টেনে তুললেন। রিয়াল মাদ্রিদের ত্রাতা বলাই যায় কিলিয়ান এমবাপেকে। ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে রিয়ালকে খাদের কিনারা থেকে টেনে তুললেন গুনে গুনে চারবার বল জালে জড়িয়ে। প্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষা স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি উতরে গেল ফরাসি তারকা ফরোয়ার্ডের নৈপুণ্যেই।
চ্যাম্পিয়ন্স লিগে গতকাল গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস দারুণ লড়াই করে রিয়ালকে প্রায় ঠেকিয়ে দিয়েছিল। তবে লস ব্লাঙ্কোসদের যে আছে একজন এমবাপে। ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের চার গোলেই হাঁফ ছেড়ে বেচে ৪-৩ গোলে জয় পেয়েছে রিয়াল। মাত্র ৭ মিনিটেই তিনবার বল জালে জড়িয়ে এমবাপে এখন চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের মালিক।
অলিম্পিয়াকোসের মাঠে ৮ মিনিটে পিছিয়ে পড়ার পর এমবাপের তাণ্ডব শুরু হয় ২২ মিনিটে। এরপর ২৪ ও ২৯ মিনিটে দু’বার স্বাগতিকদের জাল কাপিয়ে আপাতত ঝড়ে বিরতি দেন রিয়াল মাদ্রিদের স্টাইকার।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্তক সংস্থা ইউয়েফার বলছে, ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহর হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম রেকর্ড গড়ে। সেই রেকর্ড অক্ষত আছে এখনো। সেই ম্যাচে মিশরীয় তারকা ফরোয়ার্ড হ্যাটট্রিক করার জন্য সময় নিয়েছিলেন ছয় মিনিট ১২ সেকেন্ড।
রোমাঞ্চকর লড়াইয়ে ভিতিনহার হ্যাটট্রিকে জিতল পিএসজি
চার গোল করে গোল দলকে জিতিয়ে উচ্ছসিত এমবাপে বলেন, ‘আমি খুবই খুশি—গোল করা সবসময়ই আনন্দের। আমার সতীর্থরা আমাকে চমৎকার অ্যাসিস্ট দিয়েছে। আমি ভাগ্যবান যে এমন খেলোয়াড়দের সঙ্গে খেলছি। আমি সবসময় চেষ্টা করি গোল করার, আর কখনও তা হয়, কখনও হয় না।’
ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিমায় এ নিয়ে নিয়ে পঞ্চম হ্যাটট্রিকের স্বাদ পেলেন এমবোপে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির বিপক্ষে তিন গোল করেছিলেন ২৬ বছর বয়সী। এই প্রতিযোগিতায় এমবাপের দুটি হ্যাটট্রিক এসেছে পিএসজির হয়ে। চ্যাম্পিয়নস লিগে যৌথভাবে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের অন্যতম সেরা এই দুই ফুটবলার আটটি করে হ্যাটট্রিক করেছেন। এই তালিকায় দুইয়ে থাকা রবার্ট লেভানডোভস্কি-র আছে ছয়টি।
ছন্দের তুঙ্গে থাকা এমবাপে অলিম্পিয়াকোর বিপক্ষে এই হ্যাটট্রিকে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন। ছয় ম্যাচে তাঁর মোট গোল এখন নয়টি। দুইয়ে থাকা গালাতাসারের ফরোয়ার্ড ভিক্টর ওসিমেনের গোল ছয়টি।

























