ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 62

আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ও সাংবাদিক নেতারা।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা যেন ভিন্নমত দমন না করে। পাশাপাশি উদ্বেগ জানান সাম্প্রতিক ‘মব ভায়োলেন্স’ বা গণপিটুনি নিয়ে।

অন্য ধর্মের লোকেরাও জামায়াতের হয়ে এমপি পদে লড়বেন: ডা. শফিকুর রহমান

বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণ এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগমাধ্যম একটি সংকট তৈরি করেছে। সেখানে কোনও দায়বদ্ধতা নেই; নিজস্ব মতামত দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জনগণ এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫