বিপিএল নিলামে বড় চমক, কোটি টাকায় নাঈম
- আপডেট সময় : ০৭:১২:৩৫ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫
- / 33
১২তম বিপিএলে নিলামে আজ প্রথম নামটি ওঠে নাঈম শেখের। ‘এ’ গ্রেডে থাকা এই ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তবে নিলামে সবাইকে রীতিমতো ভড়কে দিলেন এই বাঁহাতি ওপেনার। ফ্র্যাঞ্চাইজিদের কাড়াকাড়ির এক পর্যায়ে তাঁর দাম ওঠে কোটি টাকার বেশি।
গত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈমকে নিয়ে চলল সিলেট টাইটানস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেসের চতুর্মুখী লড়াই। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় তাঁকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।
আফ্রিদির ছক্কার রেকর্ড এখন রোহিতের
জাতীয় দলে ছন্দ না পেলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাসে নাঈমের। বিপিএল দিয়ে আবারও দলে ফেরার সুযোগ ২৬ বছর বয়সি ব্যাটারের সামনে।
নিলাম দ্বিতীয় নামটি ওঠে লিটন দাসের। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝড়ো ফিফটি করেছিলেন এই ওপেনার।
আলোচনা হচ্ছিল, নিলামে লিটনকে নিয়েই কাড়াকাড়ি হতে পারে। তবে তাঁকে নেওয়ার তৌড়ে ফ্যাঞ্চাইজিদের মধ্যে খুব বড় প্রতিযোগিতা দেখা যায়নি। ৭০ লাখ টাকায় উইকেটরক্ষক ব্যাটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।





















অবিশ্বাস্য কামব্যাকে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা