ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ঝুলিতে নতুন ট্রফি, কনফারেন্স চ্যাম্পিয়ন মায়ামি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 42

যুক্তরাষ্ট্রে বড় এক মাইলফলক অর্জন করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ক্লাবের ইতিহাসে প্রথমবার ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছে দলটি।

সেই সঙ্গে প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ ফাইনালে। মেসির পেশাদার ক্যারিয়ারে এটি ৪৭তম শিরোপা।

রোববার ভোরে নিজেদের ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।

মায়ামির হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। অন্য দুই গোল করেন সেগোভিয়া ও সিলভেত্তি। একটি গোলে অ্যাসিস্ট করে বিশ্ব রেকর্ড গড়েন মেসি।

ম্যাচের ১৪তম মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। ৯ মিনিট পর দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৩৭ তম মিনিটে জাস্টিন হাকের গোলে ব্যবধান কমায় নিউইয়র্ক। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মেসির পাস থেকে সিলভেত্তি গোল করে মায়ামির লিড বাড়ান। শেষ দিকে আরও দুটি গোল আসে স্বাগতিকদের ঝুলিতে। ৮৩তম মিনিটে সেগোভিয়া ও ৮৯তম মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আলেন্দে।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন হয়ে এমএলএস কাপের ফাইনাল আয়োজন করবে মায়ামি। ৭ ডিসেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালিস্ট দুই দল স্যান ডিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ম্যাচের জয়ী দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির ঝুলিতে নতুন ট্রফি, কনফারেন্স চ্যাম্পিয়ন মায়ামি

আপডেট সময় : ১১:০৫:৪৪ পূর্বাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫