ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 57

কাতারের আমিরের সরবরাহ করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা বিলম্বিত হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসবে না। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই আসতে পারে।

ঢাকায় পৌঁছেছেন ড. জোবাইদা রহমান

মির্জা ফখরুল বলেন, ‘যদি ম্যাডাম (বেগম খালেদা জিয়া) এর স্বাস্থ্য যাত্রার জন্য উপযুক্ত বলে মনে করা হয় এবং মেডিকেল বোর্ড তার সিদ্ধান্ত দেয়, তবে তিনি ৭ ডিসেম্বর (রোববার) লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন, ইনশাআল্লাহ।

গত ১৩ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে।

এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোববার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫