ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 186
211

১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং তারপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল ও কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি মেলে। এরপর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। কয়েক মাস ধরে বিএনপি নেতারা তার ফেরার কথা বললেও কেউ নির্দিষ্ট তারিখ জানায়নি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে অনেকেই ধারণা করেন, তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। সেই সময় লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছিলেন— “এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।”

এভারকেয়ারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি

তিনি আরও লিখেছিলেন— “স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।”

এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায় থেকেও জানানো হয়েছে—তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই।

এদিকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, চলমান নির্বাচন প্রক্রিয়া, দলীয় সাংগঠনিক কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে জরুরি বৈঠক করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার রাত ৯টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। জানাগেছে, বৈঠকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিষয়টি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের তদন্ত করে খুঁজে বের করে শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

আপডেট সময় : ১০:৫২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫