ব্রেকিং নিউজ ::
অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিতে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:১৭:৪০ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 139
অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডি সৈকতে রোববার গুলিবর্ষণে ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
সম্প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযান চলমান থাকায় জনসাধারণকে সমুদ্রসৈকতের আশপাশের এলাকায় না যাওয়া এবং নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্ডির ঘটনাকে মর্মান্তিক এবং বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।
ট্যাগস :
অস্ট্রেলিয়া


























বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী