বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 134
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ খাম অবমুক্ত করেন তিনি।
ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান
এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।
উল্লেখ্য, স্মারক ডাকটিকিট হলো এমন এক ধরনের ডাকটিকিট, যা কোনো বিশেষ ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ বার্ষিকী বা কোনো দেশীয় ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সীমিত সময়ের জন্য প্রকাশ করা হয়।
ট্যাগস :
বিজয়
























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ