বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০২:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 211
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য যে খরচ হচ্ছে, চাহিদা অনুযায়ী তা অর্থ মন্ত্রণালয় দিচ্ছে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘হাদির ব্যাপারে কালকে আমাদের যখন ম্যাসেজ দিলো তখন আমরা বলেছি, টাকা পয়সা কোনো ব্যাপার না, আমরা দেবো।’
হাদির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, হাদির জন্য যখন বলেছে বাইরে পাঠানো হবে অবভিয়াসলি টাকা ইনভলভ মন্ত্রণালয়কে আমরা বলেছি যে, যাই লাগে আমরা প্রস্তুত। হাদিকে এয়ার অ্যাম্বুলেন্স নিতে হবে। কিন্তু লাকিলি অর্থমন্ত্রালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে পরে হয়ত অর্থ আমরা হিসাব করব এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড; যখন বলেছে ইমিডিয়েটলি সরকার অর্থের মতামত চেয়েছে আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা প্রস্তুত।
কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা
তিনি বলেন, ‘সাউথ কোরিয়া থেক কম দামে ৯.৯ ডলারে এলএনজি আমদানি করা হচ্ছে। রোহিঙ্গা সেল্টারের এখানে সাইক্লোন সেল্টার করা হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এখনো অর্থ মন্ত্রণালয়ে কোনো চাহিদা দেয়নি। যখনই দেবে তা অনুমোদন করা হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হওয়া প্রয়োজন বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবেশ ঠিক আছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হওয়া প্রয়োজন। নির্বাচনের আগে তা ঠিক হবে বলে আশা করি।’





















খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩