ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানকারী জাহাজে মার্কিন হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 76

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালে কথিত মাদক চোরাচালানকারী তিনটি জাহাজে সোমবার মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে। এতে আটজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছেন।

মাদকের বিরুদ্ধে মার্কিন বাহিনীর চলমান এই অভিযানে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে আহত নোবেলজয়ী মাচাদো

মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চালের পরিচিত এক মাদক চোরাচালান পথ ধরে অবৈধ মাদক পাচার করছিল।

পোস্টে আরও বলা হয়, অভিযানে প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয় জাহাজে দুইজন এবং তৃতীয় জাহাজে তিনজন মাদক-সন্ত্রাসী নিহত হন। নিহতদের সবাই পুরুষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানকারী জাহাজে মার্কিন হামলায় নিহত ৮

আপডেট সময় : ০১:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫