ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 151
170

দেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবারের সদস্যসহ মোট ৭ হাজার ২১৮ জন অতিথি অংশগ্রহণ করেন। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারভুক্ত সদস্য ছিলেন প্রায় ২৬৬ জন।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নিয়ে ভিভিআইপি এনক্লোজারে কেক কাটেন।

এ সময় রাষ্ট্রপতি আহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫