১২ হাজার মানুষের দেশে প্রথম ফুটবল ফেডারেশন গঠন
- আপডেট সময় : ১১:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 5
২১ বর্গ কিলোমিটারের এক ছোট্ট দেশ নাউরুর বাসিন্দাদের কাছে ফুটবল এক অলীক কল্পনা। এতদিন ১২,০০০ মানুষের বিনোদনের মাধ্যম অস্ট্রেলিয়ান রুলস ফুটবল হলেও বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে সেখানে ফুটবল মাঠ তৈরির পাশাপাশি গঠিত হয়েছে দেশের প্রথম ফুটবল ফেডারেশন। ২০২৮ সালে মাইক্রোনেশিয়ান গেমস আয়োজনের লক্ষ্য ছোট এ দ্বীপরাষ্ট্রটির।
প্রশান্ত মহাসাগরের বুকে মাত্র ২১ বর্গকিলোমিটারের এক ছোট্ট দেশ নাউরু। যেখানে প্রায় ১২,০০০ মানুষের বসবাস। এটি বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপ রাষ্ট্র এবং ভ্যাটিকান সিটি ও মোনাকোর পর বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ।
বিশ্বকাপ ঘিরে গ্যালারি কাঁপানো গর্জন, ট্রফি জয়ের অনাবিল আনন্দ কিংবা সবাইকে স্তব্ধ করে দেওয়া কোনো মুহূর্ত উদযাপনে বিশ্ব ব্যস্ত থাকলেও পুরোপুরি বিপরীত চিত্র প্রশান্ত মহাসাগরের এ দ্বীপটির। দীর্ঘদিনের ফসফেট খনির খননকাজের ফলে পুরো দ্বীপের ভূপ্রকৃতি পাথুরে আর রুক্ষ ভূখণ্ডে পরিণত হয়েছে এ দ্বীপটি। নেই কোনো সবুজ ঘাসের মাঠ, নেই কোনো পেশাদার ফুটবল কাঠামো।
তবে নাউরুর মানুষ যে খেলাধুলা ভালোবাসে না, তা কিন্তু নয়। এখানে রাজত্ব করে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল বা এএফএল। ওশেনিয়া অঞ্চলের এ দেশটিতে ফুটবলের সবুজ মাঠের চেয়ে এএফএল এর ওভাল মাঠই চোখে পড়ে বেশি। এছাড়া অ্যাথলেটিকস ও ভারোত্তোলনও নাউরু অলিম্পিকে অংশ নিয়েছে।
তবে এ ফুটবলহীন তকমা মুছতে পরিবর্তনের হাওয়া বইছে সেখানে। ব্রিটিশ অ্যাকাডেমি দলের প্রাক্তন খেলোয়াড় চার্লি পমরয়ের নেতৃত্বে একদল বিদেশি ফুটবল অনুরাগী ও স্বেচ্ছাসেবকদের হাত ধরে গঠিত হয়েছে দেশের প্রথম ফুটবল ফেডারেশন। এমনকি চীনের সহায়তায় দেশটিতে দ্রুত গড়ে উঠছে ন্যাশনাল স্টেডিয়াম। লক্ষ্য ২০২৮ সালে মাইক্রোনেশিয়ান গেমসের আসরের আয়োজক হওয়ার।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী দ্বীপরাষ্ট্রটিতে আগেও ফুটবলকে এগিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। তবে সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ আর আর্থিক সংকটের কারণে।
নাউরু সকারের টেকনিক্যাল ডিরেক্টর পমরয় মতে বিশ্বের কাছে নাউরুকে ফুটবল দিয়ে পরিচয় করানোটা চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। স্বেচ্ছাসেবকরা ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ২,০০০ শিশুকে একটি করে ফুটবল দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যার মধ্য নিয়ে ফুটবলের প্রচারণা হবে তড়িৎ গতিতে।
ওশেনিয়ার এ ছোট্ট দ্বীপটি এখন কংক্রিট আর পাথুরে রাজত্ব থাকলেও একদিন গড়ে উঠবে সবুজ ফুটবল ঘাসের মাঠ আর বিশ্ব দরবারে দ্বীপটির পরিচিতি পাবে ফুটবল খেলুড়ে দেশ হিসেবে এমন স্বপ্ন দেখেন নাউরুর বাসিন্দারা।


























ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত