ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছরও টিকবে না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 2

গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান বিএনপি সরকারকে আর কোনো সহযোগিতা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে বলেছেন, জনগণের রায়কে অবজ্ঞা করলে এই সরকার তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১-দলীয় ঐক্য জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার’-এর দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এতে ১১-দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান নাকি শেখ হাসিনাসহ পৃথিবীর অন্যান্য জায়গায় জনগণের রায়কে অবজ্ঞা করার জন্য যে করুণ পরিণতি হয়েছে, সেই পরিণতি তিনি ভোগ করতে চান? সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে।’

তিনি আরও বলেন, যদি সরকার জুলাই বিপ্লব, ছাত্র-তরুণদের আন্দোলন এবং দেশের চৌদ্দ শ মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তবে এর পরিণতি বিএনপি ও তারেক রহমানের সরকারকে ভোগ করতে হবে।

বিএনপির বিরুদ্ধে দলীয়করণের তীব্র সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, নতুবা বর্তমান নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে।

সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে বিতর্ক শেষ হলেও নির্বাচিত হওয়ার পর বিএনপি এখন শুধু ‘সংশোধন’ চেনে, সংস্কার ভুলে গেছে। মৌলিক সংস্কারের জন্য সংস্কার পরিষদ বা গণপরিষদের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতে এতে রাজি হলেও এখন তা বাস্তবায়ন করছে না।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ঢাকায় তীব্র গ্যাস সংকট চলছে। এর আগে জ্বালানি, বিদ্যুৎ ও এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার পাশাপাশি সবজির দাম দ্বিগুণ হয়েছে এবং বাজেটে মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপানো হয়েছে। সরকারের প্রয়োজনীয় সংস্কার না করার কারণে দেশ কাঙ্ক্ষিত আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র-জনতার আন্দোলনকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের ছাত্র-বিপ্লবীদের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানান এনসিপির এই নেতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছরও টিকবে না: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬