প্লাস্টিক সার্জারি করালেন রাকুল?

- আপডেট সময় : ০৪:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 215
বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংকে নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে। এইবার তাঁর চেহারা ও সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুললেন এক ব্যক্তি, যিনি নিজেকে ‘প্লাস্টিক ও কসমেটিক সার্জন’ বলে দাবি করেছেন।
এই স্বঘোষিত চিকিৎসক প্রকাশ্যে দাবি করেন যে, রাকুল প্রীত সিং নাকি চেহারায় আমূল পরিবর্তন আনতে বোটক্স, ফিলার্স এবং নাকের অস্ত্রোপচার করিয়েছেন।কিন্তু এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি শুনে চুপ থাকেননি অভিনেত্রী। কড়া ভাষায় তিনি প্রতিবাদ জানিয়েছেন।
যুক্তরাজ্যে ইতিহাসের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল বছরের রেকর্ড
সোমবার রাকুল তাঁর ইনস্টাগ্রামে সেই ‘ডাক্তার’-এর ভিডিওটি ভাগ করে সরাসরি আক্রমণ করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছিল, ওই ব্যক্তি তাঁর পুরোনো ও নতুন ছবি পাশাপাশি রেখে তুলনা করে দেখাচ্ছেন এবং দাবি করছেন যে এটি কেবল প্রসাধনী অস্ত্রোপচারের ফল।
তাঁর বক্তব্য ছিল, রাকুল ফিটনেসের প্রচার করলেও নিজের কসমেটিক সার্জারির কথা গোপন করছেন। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ‘ফ্রড অ্যালার্ট’ জারি করেন রাকুল প্রীত সিং। তিনি লেখেন, ‘ভয় লাগে যে এই ধরনের মানুষেরা নিজেদের ডাক্তার বলে দাবি করে! কোনও তথ্য যাচাই না করেই তাঁরা কেবল মানুষকে ভুল পথে চালিত করছেন।’
























