ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় ভয়াবহ পরিস্থিতি, বেশি আক্রান্ত শিশুরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 158
174

রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে চুয়াডাঙ্গায়। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ১০ দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই শিশুসহ ১ হাজার ৭০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়।

প্রতিদিন হাসপাতালের আউটডোরে গড়ে তিনশো থেকে চারশো রোগী চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসকরা অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। আবহাওয়া পরিবর্তন এবং স্বাস্থ্যবিধি অবহেলা করাকেই অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকেরা।

পোস্টাল ভোটিং অ্যাপে ৪ লাখ ৮৫ হাজার প্রবাসী নিবন্ধন

হাসপাতালের পর্যাপ্ত বেড না থাকায় অনেক শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীকে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। গত ১৪ ডিসেম্বর ১০৯ জন ভর্তি হয়।

এদিকে, রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসক ও নার্সদেরও সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, ভাইরাসজনিত রোগ হওয়ায় রোটা ভাইরাসে অ্যান্টিবায়োটিক কার্যকর নয় এবং এ ভাইরাসের বিরুদ্ধে এখনো নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাস ওষুধ নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় ভয়াবহ পরিস্থিতি, বেশি আক্রান্ত শিশুরা

আপডেট সময় : ০১:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫