ওসমান হাদির মরদেহ রাখা হবে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে

- আপডেট সময় : ০৭:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 90
দেশের মাটিতে আসার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে হিমাগারে নেওয়া হচ্ছে। রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হবে হাদির মরদেহকে। সেখানে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে পৌছার পর তাকে সরাসরি হিমাগারে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইনকিলাব মঞ্চ। সন্ধ্যায় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় তারা।
পোস্টে তারা বলছে, শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।
সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা
আরও বলা হয়, পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।
সারাদেশে নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়, ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলা হয়, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।





















