ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়েছে নিউ জিল্যান্ড
- আপডেট সময় : ১২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 145
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউ জিল্যান্ড। লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয় ক্যারিবিয়রা।
সিরিজ বাঁচাতে রেকর্ড ৪৬২ রান তাড়া করে জয় পেতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। বিনা উইকেটে ৪৩ রান নিয়ে আজ শেষ দিনের শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে হঠাৎই ছন্দপতন। বিনা উইকেটে ৮৭ থেকে ১১ রান যোগ করতেই পাঁচ উইকেট হারায় রোস্টন চেজের দল। মধ্যাহ্নভোজের পর কিউই বোলারদের তোপের মুখে দ্রুতই গুটিয়ে যায় ক্যারিবিয়রা।
এই ম্যাচে দুই দল মিলে তুলেছে মোট ১৪৩৯ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ডের এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ রান ছিল ১৪০৮, ডানেডিনে ২০১৩ সালে।
নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর আজ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন।
শীর্ষস্থান মজবুত বার্সেলোনার, তিনে আতলেতিকো
পঞ্চম দিনের খেলায় ওয়েস্ট ইন্ডিজের ৮৭ রানের প্রথম জুটি ভাঙ্গেন ডাফি। ৬৭ রান করে ব্রেন্ডন কিংকে ফেরান এই পেসার। এরপর আসা যাওয়ার মিছিলে নাম লেখান সবাই।
প্রথম উইকেট জুটির পর কেবল মাত্র নবম উইকেটে দুই অংকের জুটি গড়েন উইন্ডিজ ব্যাটাররা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ব্রান্ডন কিং। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে আরেক ওপেনার জন ক্যাম্পবেলের ব্যাটে। বিনা উইকেটে ৮৭ থেকে ৫১ রান যোগ করে অলআউট হয়ে যায় ক্যারিবিয়রা।
এর আগে চতুর্থ দিনে ২ উইকেটে ৩০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। সেঞ্চুরি করেন টম ল্যাথাম (১০১) ও ডেভন কনওয়ে (১০০)। কেন উইলিয়ামসন ৪০ রান ও রাচিন রবীন্দ্র ৪৬ রান নিয়ে অপরাজিত ছিলেন।
এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল নিউ জিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল।
ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়ে। সিরিজ সেরা জ্যাকব ডাফি। সিরিজে মোট ২৩ উইকেট নিয়েছেন এই পেসার। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট সিরিজে তাঁর উপরে আছেন কেবল- রিচার্ড হ্যাডলি (১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩) এবং ব্রুস টেলর (১৯৭২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭) উইকেট নিয়েছিলেন।






















হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০